নিহত জয় পৌরসভার ৯নং ওয়ার্ডের খন্দকবাড়ীয়া মহল্লার মকলেছুর রহমানের ছেলে। সে কুষ্টিয়া মেরিট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জয় মোটরসাইকেলে দ্রুতবেগে যাওয়ার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের জুগিপোলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।