নিহত জসিমউদ্দিন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হামিরহাটি গ্রামের বদরউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী আরবপুর রেলক্রসিংয়ের গেটম্যান শহিদুল ইসলাম জানান, রাজশাহী থেকে আসা সাগরদাঁড়ি ট্রেনটি সকাল সাড়ে ১১টার দিকে আরবপুর রেলক্রসিং পার হচ্ছিল। জসিমউদ্দিন নামের এই ছেলেটি হাঁটতে হাঁটতে ট্রেনের সামনে চলে যায়। এ সময় চলন্ত ট্রেনে তার মাথা কেটে বিছিন্ন হয়ে তার মৃত্যু হয়।
নিহতের বাবা বদর উদ্দিন বলেন, ‘জসিম আমার সঙ্গে মাঠে কাজ করতো। সকালে সে বাড়ি থেকে দুইশ টাকা নিয়ে যশোর আসে। রাতে তার মামার কাছে ঢাকায় যাবে বলেছিল। এখন শুনলাম, সে ট্রেনে কাটা পড়ে মারা গেছে।’
যশোর রেলস্টেশনে কর্মরত জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান বলেন, ‘লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’