নিহত কিশোর তরিকুল সানা স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতো।
ওসি মোহাম্মদ শাহিন বাংলা ট্রিবিউনকে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ কেশবপুর উপজেলার সাতবাড়িয়া পাঁচানি এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে বের করা হবে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্যে লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।