আটক খায়রুল ইসলাম উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের মাঝহারুল ইসলামের ছেলে এবং পারকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাড়াদি বিজিবি ক্যাম্পের একদল বিজিবি ইউপি সদস্য পারকৃষ্ণপুর গ্রামের খায়রুলের বাড়ির সামনে থেকে মোটরসাইকেলসহ খায়রুল ইসলামকে আটক করে। মোটরসাইকেল তল্লাশি করে ৩১ কেজি ২৫০ গ্রাম রুপার গহনা উদ্ধার করে।
কোম্পানি কমান্ডার খায়রুল ইসলাম জানান, আটক খায়রুল ইসলাম চিহ্নিত মাদক ও স্বর্ণ-রৌপ্য ব্যবসায়ী।