আটক সিরাজুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার বায়সা চাদপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
আব্দুল্লাহ আল মেহেদী জানান, যশোরের চৌগাছা সীমন্ত থেকে একটি মালবাহী ট্রাকে লুকিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল ঢাকায় নেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব ভোমড়াডাঙ্গা এলাকায় চেক পোস্ট বসায়। গাড়ি তল্লাসিকালে দুপুর ১টার দিকে একটি ট্রাক আটক করা হয়। আটক ট্রাকের মালামালের ভেতর বিশেষভাবে লুকানো এক হাজার নয়শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় সিরাজুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং ট্রাকটি জব্দ করা হয়।
এই র্যাব কর্মকর্তা বলেন, ‘সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেন্সিডিল এনে ঢাকায় বিক্রি করে আসছিল। তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।’