বা‌গেরহা‌টে অ‌গ্নিকা‌ণ্ডে পাঁচটি দোকান ভ‌স্মীভূত

আগুনবা‌গেরহা‌ট শহ‌রের ফলপ‌ট্টি মো‌ড়ে অ‌গ্নিকা‌ণ্ডে পাঁচটি দোকান ভ‌স্মীভূত হ‌য়ে‌ছে। রবিবার (৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দি‌কে এই অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে।

বা‌গেরহাট ফায়ার সা‌র্ভি‌সের স্টেশন কর্মকর্ত সঞ্জয় দেব নাথ ভোর ৫টায় ঘটনাস্থল থে‌কে জানান, খবর পে‌য়ে বা‌গেরহাট ফায়ার সা‌র্ভি‌সের তিনটি ইউ‌নিট ঘটনাস্থ‌লে গি‌য়ে পৌ‌নে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্র‌ণে আ‌নে। এরম‌ধ্যে ৫টি মু‌দি দোকান ভ‌স্মীভূত হয়। প‌লি‌থিন জাতীয় দাহ্য বস্তু থাকায় আগুন সম্পূর্ণ নেভা‌তে কিছুটা সময় লে‌গে‌ছে।

বা‌গেরহাট ম‌ডেল থানার এসআই হিরন জানান, রাত দেড়টার দি‌কে আগুন দে‌খে স্থানীয়রা ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেয়। প‌রে ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থ‌লে গি‌য়ে আগুন নিয়ন্ত্র‌ণে আ‌নে। বৈদ্যু‌তিক সর্টসা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হয় ব‌লে প্রাথ‌মিক ভা‌বে ধারণা করা হ‌চ্ছে।