ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

লাশ

ছাদ থেকে আকরামুল ইসলাম (১৮) নামে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  বুধবার বিকেলে যশোর শহরের  কাজী পাড়া ডায়মন্ড প্রেসের পাসে আজিজ সিটিতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আকরামুল যশোর সদরের বাঁশবাড়িয়া গ্রামের বজলুর রহমানের ছেলে।

নিহতের চাচাত ভাই বায়েজিদ হোসেন ও ঠিকাদার বকুল জানান,  আকরামুল আজ বিকেলে আজিজ সিটিতে সাজ্জাদ ইকবালের বাড়ির তৃতীয়তলার ছাদে রডের কাজ করছিল। অসাবধানতাবশত সে মাটিতে পড়ে যায়। উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার এসআই মাহবুব আলম বলেন, ‘দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনা শুনে হাসপাতালে এসেছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’