আটক জেলেরা হলেন, কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামের মুকুল মিয়া, আনারুল ইসলাম, ভবদিশ চন্দ্র, চান্দ মিয়া, জাহেদুল ইসলাম, আনিছুর রহমান, আব্দুল মান্নান মিয়া, রুবেল মিয়া ও ভাটিয়া মিয়া। এর আগে, শুক্র থেকে শনিবার সকাল পর্যন্ত সুন্দরগঞ্জের কাপাসিয়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ওসি আব্দুস সোবহান জানান, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় বিচারক তাদের কাছ থেকে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া বিচারকের নির্দেশে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও সোলেমান আলী জানান, প্রজনন মৌসুম হওয়ায় ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার, বিপণন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। এজন্য নদ-নদীতে মৎস বিভাগ, পুলিশ ও প্রশাসন অভিযান চালাচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ইলিশ ধরলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান অব্যহত থাকবে।