ঝিনাইদহে ডিএসবি’র তালিকাভুক্ত সন্ত্রাসী আটক

আটক ডিএসবি’র তালিকাভুক্ত সন্ত্রাসীঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ডিএসবি’র তালিকাভুক্ত সন্ত্রাসী জহুরুল ইসলামকে (৫০) আটক করেছে। জহুরুল উপজেলার সুন্দরপুর গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে। শনিবার রাতে থানার এস আই সম্বিত রায় ফোর্স নিয়ে সুন্দরপুর বাজার থেকে তাকে আটক করে।

কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, জহুরুল বিএসবির ৫৪৩নং তালিকাভুক্ত সন্ত্রাসী। সে আগে হক গ্রুপের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, ‘একটি অস্ত্র মামলায় সে ৭ বছরের সাজাও খেটেছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।