বেনাপোল দিয়ে ভারত থেকে ফেরার পথে মুক্তার হোসেন (৪০) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে ৩৬ টি ভারতীয় টাচ ফোনসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। সে কেরানীগঞ্জের জাজিরা এলাকার আবুল হোসেনের ছেলে। শনিবার(২০ অক্টোবর) দুপুরে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টের কাছে ঢাকাগামী একটি বাস থেকে ওই যাত্রীকে আটক করা হয়।
বিজিবি জানায় , গোপন সংবাদরে ভিত্তিতে জানতে পারি এক ব্যক্তি বেনাপোল চেকপোস্ট এর কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে একটি বাসে করে ঢাকা উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাসটি আমড়াখালী বিজিবি চেকপোস্টে আসলে তল্লাশি করে ওই যাত্রীর ব্যাগে ৩৬ টি ভারতীয় টাচ ফোন পাওয়া যায়।
আমড়াখালী বিজিবি পোষ্টের কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মোবাইলসহ ওই যাত্রীকে পোর্টথানায় সোপর্দ করা হয়েছে ।