নিহত মোক্তার আলী মেহেরপুর জেলার দরবেশপুর গ্রামের আমির আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের কুয়াতলা মাঠের রাস্তার ধারের একটি ধান ক্ষেতে মোক্তারের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, নিহত মোক্তার আলী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা। তার বিরুদ্ধে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ একডজন মামলা রয়েছে। দলীয় কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।