খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর জানান, শনিবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে নতুন বাজার এলাকায় রনির বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তাকে আটক করা হয়। এসময় রনির ঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ ঘটনার রনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।