এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, রাত ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাটের মাদ্রাসাপাড়া জিকে ক্যানেলের পাশে দুই দল মাদক ব্যবসায়ী গোলাগুলি করছে এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থ পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে অজ্ঞাত এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজসহ ৪ পুলিশ আহত হয়েছেন। এখন পর্যন্ত নিহত মাদক ব্যবসায়ীর পরিচয় জানা যায়নি।
অপরদিকে, কুষ্টিয়ার দৌলতপুরে বন্দুকযুদ্ধে মদন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। কুষ্টিয়ার দৌলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, রাত ৩টার দিকে দৌলতপুর উপজেলার বাঁধের বাজার এলাকার মুসলিমনগর মাঠে দু’দল মাদক ব্যাবসায়ীর মধ্যে বন্দুযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে দৌলতপুর হাসাপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন। নিহত মাদক ব্যবসায়ীর নাম মদন। সে সীমান্ত সংলগ্ন জামাল গ্রামের বাসিন্দা এবং দৌলতপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ৯শ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন।