পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে মেহেদী হাসান জীবননগর থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। তিনি উথলী বিজিবি ক্যাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মেহেদী হাসান ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।