ঝিনাইদহের কালীগঞ্জে ইজতেমা শুরু

ঝিনাইদহে জেলা ইজতেমা শুরুঝিনাইদহের কালীগঞ্জের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (২ নভেম্বর) আম বয়ানের মধ্যদিয়ে এ জেলা ইজতেমা শুরু হয়। আজ ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে জুম্মার নামাজ আদায় করেন।

ইজতেমা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ইজতেমা চলাকালে তিন দিনে ঝিনাইদহ জেলাসহ আশপাশের বেশ কয়েকটি জেলার ৬০ হাজারের বেশি মুসল্লি ইজতেমায় অংশ নেবেন। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে।