চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে বাড়ির ছাদ থেকে পড়ে সুমাইয়া আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ নভেম্বর) বিকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। নিহত শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সুমাইয়া আক্তার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে সুমাইয়া আক্তার বাড়ির ছাদে খেলা করছিল। এসময় অসাবধানতাবশত ছাদের ওপর থেকে নিচে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।