আটক শহিদুল ইসলাম শরিয়তপুর জেলার জাজিরা থানার কুন্দেচর গ্রামের নূরুল ইসলামের ছেলে।
শুল্ক দফতর সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সোনা পাচারকারী শহিদুলকে আটক করা হয়। পরে তার শরীর এক্সরে করে পায়ুপথে ২টি সোনার বারের সন্ধান পাওয়া যায়। এ সময় শহিদুলকে পানি ও জুস খাইয়ে সোনার বার ২টি বের করেন শুল্ক গোয়েন্দার সদস্যরা। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।
কাস্টমসের শুল্ক গোয়েন্দা দফতরের রাজস্ব কর্মকর্তা আকবর হোসেন জানান, আটককৃত শহিদুলকে সোনাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।