শনিবার (৩ নভেম্বর) বিকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সদরের খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওযামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্যোশে শেখ হেলাল উদ্দিন বলেন, ‘আমরা আবার ২০০১ সালে ফিরে যেতে চাই না। ঘরে-ঘরে গিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র সাধারণ ভোটারদের কাছে তুলে ধরতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোনও বিকল্প নেই।’
শেখ হেলাল আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। দেশের এই সমৃদ্ধি ও উন্নয়েন ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়। আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে তথা দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে।’
তিনি বলেন, ‘সামনে নির্বাচন ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার জন্য দলের সবাইকে সজাগ থাকতে হবে। সব ধরনের যড়যন্ত্র মোকাবিলা করে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে বঙ্গবন্ধুর খুনিসহ বিদেশে পলাতক জাতীয় চার নেতার হত্যাকারীদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা হবে।’
মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি কালিপদ বিশ্বাসের সভাপতিত্বে নির্বাচনি জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেখ সারহান নাসের তণ্বয়, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগসহ অনেকে।