শরণখোলা উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

বাগেরহাটবাগেরহাটের শরণখোলা উপজেলা জামায়াতের আমির মো. ফজলুর রহমান হাওলাদারকে (৬৬)গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ নভেম্বর) বিকালে উপজেলা সদরের রাজৈর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ মধ্যরাজৈর এলাকায় অভিযান চালিয়ে জামায়াত আমির ফজলুর রহমানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে।

ফজলুর রহমান হাওলাদার মধ্যরাজৈর গ্রামের মকবুল হোসেনের ছেলে।