কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান, গত ১২ নভেম্বর শাহপুর ঘিঘাটি গ্রামের (বর্তমানে আড়পাড়ায় বসবাস করে) শহিদুল ইসলামের স্ত্রীকে, দুই নারীসহ অজ্ঞাত চার ব্যক্তি অপহরণ করে নিয়ে যায়। পরে কাশিপুর ফাঁকা মাঠের মধ্যে নিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় গত ১৪ নভেম্বর ধর্ষিতার মেয়ে সাথী বেগম বাদী হয়ে দুধরাজপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী জোসনা বেগম ও তার মেয়ে রোজিনা বেগমের নাম উল্লেখসহ অজ্ঞাত চার জনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকে। পরে সোমবার রাতে গোপন সংবাদ পেয়ে উক্ত মামলার এজাহারভুক্ত আসামি জোসনা বেগমকে আড়পাড়া থেকে গ্রেফতার করা হয়।