তারা বলেন, ‘বিভিন্ন সংগঠনের ব্যানারে সভা সমাবেশের আবরণে খুলনা আওয়ামী লীগের শীর্ষ নেতারা নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। শুধুমাত্র ঘরোয়া আয়োজনে নয়, রাস্তার ওপর মঞ্চ স্থাপন করেও আওয়ামী লীগের নির্বাচনি প্রচার চলছে। প্রধান নির্বাচন কমিশনার সুস্পষ্টভাবে বলেছেন, প্রতীক বরাদ্দের আগে সব ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ। অথচ খুলনাতে এ নির্দেশ মানা হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সব সংস্থাও একেবারে নির্বিকার।’বিবৃতিতে বিএনপি নেতারা অবিলম্বে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য জেলা নির্বাচন অফিস, রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের দৃষ্টি আকর্ষণ করেন।
বিবৃতিদাতারা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু, সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলীসহ অনেকে।