কাজী নাবিল আহমেদ আ. লীগের মনোনয়ন পাওয়ায় যশোরে নেতাকর্মীদের উচ্ছ্বাস

কাজী নাবিল আহমেদবর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় যশোরে দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। আজ রবিবার (২৫ নভেম্বর) সকালে তার মনোনয়ন নিশ্চিত হওয়ার সংবাদে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে শহরে আনন্দ মিছিল, মিষ্টিমুখ করেন।কাজী নাবিল আহমেদ আ. লীগের মনোনয়ন পাওয়ার যশোরে নেতাকর্মীদের উচ্ছ্বাস

বেশ  ক‘দিন ধরেই যশোর-৩ (সদর) আসনে নৌকা মার্কার প্রতীক কে পাচ্ছেন তা নিয়ে বেশ উত্তেজনা ছিল। রবিবার সকালে কাজী নাবিল আহমেদ যশোর-৩ আসনে দলের মনোনয়ন পাওয়ায় যশোর শহরের কাজীপাড়ায় তার বাসভবনে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সেখানে তারা একে অপরকে মিষ্টিমুখ করান। কাজী নাবিল আহমেদ আ. লীগের মনোনয়ন পাওয়ার যশোরে নেতাকর্মীদের উচ্ছ্বাস

দুপুরে কাজী নাবিল আহমেদের বাসভবন থেকে নেতাকর্মীরা বেশ কিছু মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন। তারা ভুভুজেলা বাজিয়ে আনন্দ প্রকাশ করতে থাকেন। এছাড়া কয়েকশ’ নেতাকর্মী শহরে আনন্দ শোভাযাত্রা বের করেন।  শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং গাড়িখানা রোডে দলীয় কার্যালয়ের সামনে এসে নেতাকর্মীরা সবাইকে মিষ্টিমুখ করান। 

জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিটু বলেন, ‘কাজী নাবিল আহমেদ যশোর-৩ আসনে মনোনয়ন পাওয়ায় আমরা খুবই খুশি। দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড আনন্দ মিছিল করছেন। কাজীপাড়ার বাসভবনে আমরা মিলিত হচ্ছি, একটু পরেই শহরে আনন্দ শোভাযাত্রা বের হবে।’ কাজী নাবিল আহমেদ আ. লীগের মনোনয়ন পাওয়ায় যশোরে নেতাকর্মীদের উচ্ছ্বাস

যশোর সদর আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ বলেন, ‘কাজী নাবিল আহমেদ একজন সৎ, রুচিবান, শিক্ষিত, মার্জিত ভদ্রলোক। গত পাঁচ বছরে যশোর সদরে যে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে তা যশোরবাসী সারা জীবন মনে রাখবেন। তাকে ফের মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা।’ 

আরও পড়ুন- যশোর-৩ আসনে মনোনয়ন পেলেন কাজী নাবিল আহমেদ