তারা জানান, বেনাপোল পোর্ট থানার বৃত্তি আঁচড়া গ্রাম থেকে ঝিকরগাছা থানার হাসান বশিরের ছেলে নাহিদ হাসানকে (২০) ৫০৯ বোতল ফেনসিডিল এবং শার্শা উপজেলার টেংরালী গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল জব্বারকে (৪০) ২৯৩ বোতল ফেনসিডিল ও ৩৮ বোতল মদসহ আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন চোরা কারবারিরা বড় ধরনের মাদকের চালান ভারত থেকে পাচার করে এনে বেনাপোলের বৃত্তি আঁচড়া, অগ্রভুলোট, পাচ ভুলোট ও শিকারপুর গ্রামে মজুদ করছে। এই সংবাদের ভিত্তিতে শিকারপুর, অগ্রভুলোট, পাঁচভুলোট ও বেনাপোল কোম্পানি সদরের বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা পৃথক অভিযান চালায়। অভিযানে ৩ হাজার ৯৪৫ পিস ইয়াবা, ৮০০ বোতল ফেনসিডিল ও ১৩৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।