যশোরে বাছাইয়ে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল

যশোর




জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় যশোরের ৬টি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ২৬ জনকে। স্থগিত রয়েছে ৬টির সিদ্ধান্ত। এ চার আসনে মোট প্রার্থী ছিলেন ৪৫ জন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ৬টি সংসদীয় আসন থেকে ৬৬ জন মনোনয়ন জমা দেন। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত চারটি আসনের যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাইয়ে যশোর-১ শার্শা আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জনকে বৈধ ও ২ জনকে অবৈধ, যশোর-২ আসনে ৭ জনকে বৈধ ও ৬ জনকে অবৈধ ও দুইজনের বিষয় সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

যশোর-৩ আসনে ৬ জনকে বৈধ, ৩ জনকে অবৈধ ও দুইজনের বিষয় সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। যশোর-৪ আসনে ৯ জনকে বৈধ, ২ জনকে অবৈধ ও দুইজনের বিষয় সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

বাকি দুটি আসনের প্রার্থীদের যাচাই-বাছাই ও স্থগিতদের ব্যাপারে দুপুর ৩টা থেকে কার্যক্রম ফের শুরু হবে।