ঝিনাইদহের ৪ আসনে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪টি আসনে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার (২ ডিসেম্বর)সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে আদালত থেকে দণ্ডপ্রাপ্ত, ঋণ খেলাপি, পৌরকর বাকি, সঠিক কাগজ জমা না দেওয়াসহ নানা কারণে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, ঝিনাইদহ-১ আসনে ২টি, ঝিনাইদহ-২ আসনে ৫টি, ঝিনাইদহ-৩ আসনে ২টি ও ঝিনাইদহ-৪ আসনে ৫টি মনোনয়নপত্র বাতিল করা হয়। ২৫ জনের মনোনয়ন বৈধ করা হয়েছে।

বাতিলগুলো হলো:ঝিনাইদহ-১ আসনে আব্দুল ওহাব (বিএনপি) ও আবু বকর (স্বতন্ত্র), ঝিনাইদহ-২ আসনে: মসিউর রহমান (বিএনপি), আব্দুল মজিদ (বিএনপি), আবু তালেব সেলিম (জাকের পার্টি), ইউসুফ পারভেজ (সতন্ত্র), মীর রবিউল ইসলাম (সতন্ত্র), ঝিনাইদহ ৩ আসন: ইসমাইল হোসেন (বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি), কামরুজ্জামান স্বাধীন (জাতীয় পার্টি), ঝিনাইদহ-৪ আসন: ফনি ভূষণ রায় (সিপিবি), মো. ওয়াদুদুর রহমান (বিএনএফ), কামরুল ইসলাম (ন্যাশনাল পিপলস পার্টি), জহুরুল ইসলাম (সতন্ত্র) ও আব্দুল মান্নান (আওয়ামী লীগ)।