সকালে যশোর-৩ (সদর) আসনে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে নৌকা প্রতীক নেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের ধানের শীষ প্রতীক সংগ্রহ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
দুপুরে জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুর আওয়াল বলেন, ‘যশোরের ৬টি আসনের ৩৭ জন প্রার্থীর সবাই তাদের প্রতীক সংগ্রহ করেছেন।’
যশোর-১ (শার্শা) আসনে প্রতীকপ্রাপ্তরা হলেন, শেখ আফিল উদ্দিন-নৌকা, মফিকুল হাসান তৃপ্তি-ধানের শীষ, বকতিয়ার রহমান-হাতপাখা ও সাজেদুর রহমান- গোলাপ ফুল।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে মে.জে. (অব.) নাছির উদ্দিন-নৌকা , জামায়াতের আবু সাঈদ মু. শাহাদৎ হুসাইন- ধানের শীষ, বিজেপির বিএম সেলিম রেজা- কাঁঠাল, মো. আসাদুজ্জামান-হাতপাখা, বাসদের মো. আলাউদ্দিন-মই, ফিরোজ শাহ-লাঙ্গল এবং গণফোরামের এম. আছাদুজ্জামান- উদীয়মান সূর্য।
যশোর-৩ (সদর) আসনে কাজী নাবিল আহমেদ-নৌকা, অনিন্দ্য ইসলাম অমিত-ধানের শীষ, মনিরুজ্জামান-গোলাপ ফুল, জাহাঙ্গীর আলম-লাঙ্গল, জেএসডি’র সৈয়দ বিপ্লব আজাদ-তাঁরা ও বিকল্পধারার মারুফ হাসান কাজল- কুলো।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে রণজিৎ কুমার রায়- নৌকা, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব-ধানের শীষ, অ্যাড. জহুরুল হক- লাঙ্গল, লে. কম (অব.) শাব্বির আহমেদ (বিজেপি)-কাঁঠাল, নাজমুল হুদা -হাতপাখা, লিটন মোল্যা- গোলাপ ফুল, নাজিমুদ্দিন আল আজাদ (বিকল্পধারা)-উদীয়মান সূর্য ও মোহাম্মদ আলী জিন্নাহ-(ন্যাশনাল পিপলস পার্টি)-আম।
যশোর-৫ (মণিরামপুর) আসনে স্বপন ভট্টাচার্য- নৌকা, মুফতি ওয়াক্কাস-(জমিয়তে উলামায়ে ইসলাম) ধানের শীষ, এমএ হালিম- লাঙ্গল, নিজামুদ্দিন অমিত- (জাগপা)- হুক্কা, ইবাদুল ইসলাম খালাসি -হাতপাখা, কামরুল হাসান বারী- (স্বতন্ত্র)- ট্রাক ও রবিউল ইসলাম- গোলাপফুল।
যশোর-৬ (কেশবপুর) আসনে ইসমাত আরা সাদেক- নৌকা, আবুল হোসেন আজাদ- ধানের শীষ, আবু ইউসুফ বিশ্বাস-হাতপাখা, অ্যাড. মাহবুব আলম বাচ্চু- লাঙ্গল ও সাইদুজ্জামান – গোলাপ ফুল।