ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলা থেকে ৪০ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এসময় আটক করা হয়েছে দুই পাচারকারীকে। শুক্রবার (১৪ ডিসেম্বর ) বিকেলে রাজাপুর বাওড় কান্দার পাশে থেকে সোনার বারসহ তাদেরকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার ভারতে নিয়ে যাওয়ার সময়ে দুই পাচারকারীকে আটক করা হয়। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান উদ্ধার করা আটটি স্বর্ণের বারের ওজন ওজন ৯ শ গ্রাম এবং এর মূল্য প্রায় ৪০ লাখ টাকা।