অগ্রভূলোট ক্যাম্পের কমান্ডার হাবিলদার হারুন অর রশিদ বলেন, অগ্রভূলোট সীমান্তের একটি শিমক্ষেতে অস্ত্র বেচাকেনা করছে অস্ত্র ব্যবসায়ীরা এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যায় । পরে ওই শিমক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।