সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৭৭

গ্রেফতার

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ১৮ জন, তালা থানা থেকে সাতজন, কালিগঞ্জ থানা থেকে ১৩ জন, শ্যামনগর থানা থেকে আটজন, আশাশুনি থানা থেকে ১০ জন, দেবহাটা থানা থেকে তিনজন ও পাটকেলঘাটা থানা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

 সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।