দুটি উপজেলা, একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসন। মোংলা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার মো. রবিউল ইসলাম জানান, সংসদীয় আসনের মোংলা উপজেলা সমুদ্র বন্দর হওয়ায় এখানে নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা আজ সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে শুরু করেছে।
এদিকে, রামপালের সহকারী রিটার্নিং অফিসার তুষার কুমার পাল জানান, সারাদেশের মতো এখানেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা এ উপজেলায় সোমবার সকাল থেকে টহল দিচ্ছেন। নির্বাচনে তরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।