বাগেরহাটে মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও শীতবস্ত্র বিতরণ

ফকিরহাটে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানবাগেরহাটের ফকিরহাটে মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) সকালে সাতসইয়া গ্রামের মুক্তিযোদ্ধা দম্পতি ডা. বর্নি আমীন ও মুক্তিযোদ্ধা ডা. আকতার বানুর পঞ্চরত্ন ভবন মিলনায়তনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা ডা. বর্নি আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলার কমান্ডার সরদার মাহাবুবার রহমান, বিশেষ অতিথি ছিলেন— মুক্তিযোদ্ধা মো. মোস্তফা কামাল শিকারী (বীর প্রতিক) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সৈয়দ আলতাপ হোসেন টিপুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন— মুক্তিযোদ্ধা ডা. আকতার বানু, কমান্ডার আকবার হোসেন মোল্লা, মো. শফিকুর রহমান টুকুন, তারাপদ বিশ্বস, আনোয়ারা বেগম, নুর মোহম্মদ মোড়ল, মো. মকসুদুল আলম, মো. খোরশেদ আলম, অ্যাডভোকেট প্রভাষ চন্দ্র দাশ, আব্দুল কাদের, আবু জাফর, মো. ফজিলত হোসেন প্রমুখ। পরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।