সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীর ভোট বর্জন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনসাতক্ষীরা-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক ভোট বর্জন করেছেন। তার পক্ষে প্রধান সমন্বয়কারী জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান ভোটে কারচুপি, অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন।

রবিবার (৩০ ডিসেম্বর) বিকালে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

সহকারী রিটার্নিং অফিসার ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে, তাকে ওই প্রার্থীর পক্ষ থেকে অবহিত করা হয়নি।