ইয়াবাসহ আটক আনসার শেখ (মাঝে)ঝিনাইদহের কালীগঞ্জে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনসার শেখ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কালীগঞ্জ থানার এসআই সম্বিত রায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশ থেকে তাকে আটক করেন। সে আড়পাড়া মাঠপাড়ার ইদ্রিস শেখের ছেলে। শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে কালীগঞ্জ থানার ওসি ইউনুছ আলী নিশ্চিত করেছেন।
ওসি ইউনুছ আলী বলেন, ‘মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে থানার এসআই সম্বিত রায় ফোর্স নিয়ে শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাছ থেকে তাকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। সে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান করে আসছিল। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।’