সড়ক দুর্ঘটনা রোধে ঝিনাইদহের চালক ও হেলপারদের প্রশিক্ষণ

Jhenidah Trafic traning Photo 23-01-19সড়কে দুর্ঘটনা রোধে ঝিনাইদহের পরিবহন চালক ও হেলপারদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) সকালে বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করে জেলা পুলিশ।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার, বিআরটিএর ইন্সপেক্টর ফরহাদ হোসেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেনসহ অন্যান্যরা।
কর্মশালায় সড়ক নিরাপদ রাখতে এবং দুর্ঘটনা এড়াতে ২ শতাধিক চালক ও হেলপারকে বিভিন্ন নিয়ম-কানুন ও দিকনির্দেশনা দেওয়া হয়। সেই সঙ্গে সড়কে ফিটনেসবিহীন ও লাইসেন্স ছাড়া গাড়ি না চালানোর বিষয়ে সতর্ক হতে বলা হয়।