গ্রেফতার ইশতিয়াক হোসেন আহমেদ ইয়াকুব (১৮) রাজশাহী জেলার রাজপাড়া থানার লক্ষীপুর ভাটপাড়া গ্রামের নুর আলম নান্টুর ছেলে। সে বর্তমানে পলাশপোল এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকে।
সাতক্ষীরা র্যাব কার্যালয়ে বুধবার সকাল সাড়ে ৯টায় এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের উপ-পরিচালক লে.কমান্ডার বিএন এএমএম জাহিদুল কবীর জানান, ইশতিয়াক ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করার জন্য ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ তৈরি করে। সেখানে সে ভুয়া প্রশ্নপত্র বিক্রির জন্য স্ট্যাটাস দেয়। আগ্রহী প্রার্থীরা ফেসবুকে মেসেঞ্জারে যোগাযোগ করলে প্রতারক ইশতিয়াক একটি বিকাশ নাম্বার দেয়। যার নং ০১৭৪৩৮৫৩৩৭৭ এবং যোগাযোগ করার জন্য বলে।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, ইশতিয়াক সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্য সহযোগিতায় এবং ব্যাক্তিদের যোগসাজসে বিভিন্ন মাধ্যম থেকে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করে আগ্রহী এসএসসি পরিক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছে।
ফেসবুকে তার স্ট্যাটাস দেখে শিক্ষার্থীরা মোটা অংকের টাকার বিনিময়ে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করতো। তার কাছ থেকে একটি মোবাইল জব্দ করাও হয় বলে তিনি জানান।