ট্রাফিক আইন মেনে চলার জন্য চালকদের উৎসাহিত করতে পুলিশের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়। এসময় যেসব মোটরসাইকেল চালকদের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু হেলমেট ছিল না, তাদেরকে হেলমেট দেওয়া করা হয়। যাদের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ছিল, তাদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এছাড়া যেসব গাড়ি ও মোটরসাইকেলের কাগজপত্র ও চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এসময় পুলিশ সুপার হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, বিআরটিএ’র সহকারী পরিচালক বিলাস সরকার, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, সদর থানার ওসি মিজানুর রহমান খান, ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার, ডিএসবি ওসি মীর শরিফুল হক, ডিবি ওসি জাহাঙ্গীর আলমসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, ‘মানুষকে সচেতন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে জেলার সব পুলিশ কর্মকর্তা ও সদস্যরা মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করছে। সাধারণ মানুষের মধ্যেও ব্যাপকভাবে হেলমেট পরিধানের বিষয়টি ছড়িয়ে দিতে হবে।’