নিহতরা হলেন গৌড়দহ খালপাড়া এলাকার মন্টু মণ্ডলের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র আকাশ মণ্ডল (১২) ও একই এলাকার মৃত হাশেমের ছেলে তারিকুল ইসলাম (১৪)। এ ঘটনায় একই এলাকার নাসিরের ছেলে লিখন (৯) গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা জানান, তারা দুপুরে স্থানীয় আয়নাল মণ্ডলের টিলার পাশে খেলা করছিলো। এ সময় বড় একটি মাটির খণ্ড তাদের ওপর পড়লে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা আকাশ ও তারিকুলকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘মাত্র খবর পেয়েছি। ঘটনাস্থলের দিকে যাচ্ছি। পরে বিস্তারিত জানাবো।’