নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা বাংলা ট্রিবিউকে বলেন, ‘দণ্ডবিধির ২৯৪ ধারা মোতাবেক প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
কালিয়া থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে কালিয়া পৌর এলাকার সিতারামপুর গ্রামে তারা ঘোরাঘুরি করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় কালিয়া থানার টহল পুলিশ আটক করে। বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদেরেকে অর্থদণ্ড দেন।