সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দিতা রায় জানান, সাতক্ষীরা সদর উপজেলায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী আসাদুজ্জামান বাবুকে নৌকা, স্বতন্ত্র প্রার্থী (আ.লীগের বিদ্রোহী) এসএম শওকত হোসেনকে আনারস ও (আ.লীগের বিদ্রোহী) গোলাম মোরশেদকে মোটরসাইকেল প্রতীক দেওয়া হয়। এছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বিভিন্ন প্রতীক দেওয়া হয়।
জেলার বাকি ছয়টি উপজেলা যথাক্রমে তালা উপজেলায় বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারকে নৌকা, কলারোয়া উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপনকে নৌকা, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে শেখ আতাউর রহমানকে নৌকা, আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এবিএম মোস্তাকিমকে নৌকা, শ্যামনগর উপজেলায় চেয়ারম্যান পদে আতাউল হক দোলনকে নৌকা, এদিকে, দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আবদুল গনিকে নৌকাসহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিজ-নিজ প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়।
উল্লেখ্য, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার সাতটি উপজেলায় আগামী ২৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।