মঙ্গলবার খুলনার ওয়েস্টার্ন ইন হোটেলের সেমিনার কক্ষে ‘নগরীর জলাবদ্ধতার কারণ চিহ্নিত ও প্রতিকারে করণীয়’শীর্ষক আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘নগরবাসীর স্বার্থে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। অনেক স্থানে রাস্তা বন্ধ করে দলীয় অফিস করা হয়েছে। এ মাসের মধ্যেই ওইসব অফিস অপসারণ করতে হবে। নগরীর জলাবদ্ধতা নিরসনে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করবো। কেউ যদি অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধার সৃষ্টি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সিটি মেয়র বলেন, ‘এবার আমার প্রধান চ্যালেঞ্জ জলাবদ্ধতা ও অবৈধ দখল উচ্ছেদ করা। প্রধানমন্ত্রী নগরীর উন্নয়নে ৬০৮ কোটি টাকা দিয়েছেন। বিভিন্ন প্রকল্পে আরও অর্থ আসবে। সবার সহযোগিতা পেলে খুলনাকে পরিবেশবান্ধব বাসপযোগী ও জলাবদ্ধমুক্ত নগরী গড়ে তুলতে চাই।’