যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের চারা বটতলা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাফুজা বেগম (৪৮)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী মাহফুজা বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।
শনিবার (১৬ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই আব্দুল লতিফের নেতৃত্বে ছোট আঁচড়া গ্রামের চারা বটতলা এলাকায় অভিযান চালিয়ে মাফুজা বেগমকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, দুই কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক নারীকে দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।