চুয়াডাঙ্গা শিশু মেলার উদ্বোধনচুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে দামুড়হুদা উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (পঞ্চম পর্যায়ে) শীর্ষক জিওবি খাতের অধীনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের সভাপতিত্বে ওই মেলার আয়োজন করে জেলা তথ্য অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিজ সুলতানাসহ অন্যরা।
উদ্বোধনের আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুই দিনব্যাপী মেলার স্টলগুলোতে শোভা পাচ্ছে ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কার।