সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, সাত বীরশ্রেষ্ঠসহ সব শহীদদের স্মরণে গত ১৩ মার্চ ঝিনাইদহের বিভিন্ন সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ শুরু হয়। কর্মসূচির এই কয়দিনে বিভিন্ন যানবাহন, সাধারণ মানুষের মাঝে পতাকা বিতরণ করা হয়। বুধবার ‘পতাকা বিপ্লব’ নামের এ কর্মসূচি শেষ হয়।
সংবাদ সম্মেলন থেকে আরও জানানো হয়, ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী ৫০ হাজার পতাকা বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
এসময় ঝিনুকদহ ভাষা পরিষদের প্রধান উপদেষ্টা নিলুফা এহসান, উপদেষ্টা এহসানুর রহিম, সভাপতি গাউস গোর্কি, সহ-সভাপতি মতিউর রহমান, মল্লিকা পারভীন, রাকিব উদ্দিন রনি, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈফ আল জামী লিসন, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সবুর, বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।