চুয়াডাঙ্গা বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল ইমাম হাসান বলেন, ‘আক্কাস আলী দীর্ঘদিন ধরে তার বাসার গোডাউনে ভারতীয় চা পাতা গুদামজাত করে আসছেন। পিউলি কোম্পানি নামে স্থানীয় বাজারে প্যাকেটজাত করে বিক্রিও করছেন। এ অভিযোগে বিজিবি সদস্যরা তার গোডাউন তল্লাশি করে প্রায় ১০ হাজার কেজি ভারতীয় চা পাতা জব্দ করে। পরে গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।’
ইমাম হাসান বলেন, ‘চা এর ব্যবসা করতে হলে সরকারের সংশ্লিষ্ট দফতরের তিনটি লাইসেন্স থাকতে হয়। কিন্তু, তার একটি লাইসেন্সও নাই। প্রয়োজনীয় শর্ত পূরণ করে তিনি ব্যবসা করতে পারবেন।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ বলেন, ‘‘ব্যবসায়ী আক্কাস আলী ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় চা এনে গুদামজাত করেছেন। অস্বাস্থ্যকর পরিবেশে ‘পিউলি চা’ নামে প্যাকেটজাত করে বাজারে সেটা বিক্রি করছেন। তাছাড়া তিনি টেন্ডারের চা কেনেন করেন বলে দাবি করলেও কোনও লাইসেন্স দেখাতে পারেননি। সেখান থেকে ১০ হাজার কেজি চা পাতা জব্দ করে করা হয়েছে। এছাড়া গোডাউন সিলগালা করা হয়েছে।’’