ভারতে পাচার হওয়া আরও ৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পু্লিশ। শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন ।
ফেরত আসা নারী-পুরুষ হলেন, মিতানূর বেগম, হালিমা বিবি, হোসনে আরা আক্তার, ছাব্বির মিয়া ও মমিন খান। তাদের বাড়ি খুলনা ও হবিগঞ্জে।
জানা গেছে, অভাবের কারণে দালালের খপ্পরে পড়ে তিন বছর আগে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। এর মধ্যে চারজনের পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দিল্লী পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। আরেকজনকে মুম্বাই শহর থেকে আটক করে পুলিশ। পরে সেখান থেকে শান্তি সদন নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দু'দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফিরিয়ের আনা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ৫ জন বাংলাদেশি ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে তুলে দিয়েছি।