স্থানীয়রা জানান, সোনাবাড়িয়ামুখী বালিভর্তি একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১৮-১৪৭৬) সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের দুই আরোহী রাস্তার পাশের কাদায় স্লিপ কেটে পড়ে যান। এসময় ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে মোটরসাইকেল চালক আলি হোসেন ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী ছিটকে অন্যসাইডে পড়ে আহত হন।
কলারোয়া থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার পর ড্রাইভার-হেলপার ট্রাক রেখে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ও ঘাতক ট্রাকটি থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।’
নিহত আলি হোসেন কেরালকাতা ইউনিয়নের সিংগা গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি সিংগা বাজারের কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।