শিশুটির মা জানান, তারা ধর্মতলার রেললাইন এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। বাড়িওয়ালার ভাগ্নে ইজিবাইক চালক বাবু (২০) তার মেয়েকে যৌনপীড়ন করেছে। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বাড়ির পাশে খেলা করছিল মেয়েটি। এ সময় বাবু তাকে চকলেট, কেক ইত্যাদি দেওয়ার কথা বলে ঘরের ভেতর নিয়ে যায়। এরপর মুখ চেপে ধর্ষণ করার সময় মেয়েটি চিৎকার দিলে, বাবু পালিয়ে যায়। বিষয়টি পরে তিনি স্থানীয়দের জানান।
এদিকে, শিশুটিকে যৌন নিপীড়নের ঘটনায় ক্ষুব্ধ হয়ে শনিবার দুপুরে স্থানীয় লোকজন ধর্মতলা এলাকায় বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটকের আশ্বাস দেয়। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্যে অভিযুক্ত বাবুর মাকে থানায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) সমীর কুমার সরকার বলেন, ‘বাবুকে আটকে পুলিশ অভিযান শুরু করেছে।’