সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে ট্রলার নিয়ে পশুরতলা খালে মাছ ধরার সময় ৩ জেলেকে আটক করেছেন বুড়িগোয়ালিনি বন স্টেশন অফিসের সদস্যরা। রবিবার ভোর ৬টার দিকে মালামালসহ ট্রলারটিকে আটক করা হয়। এসময় জেলেরা কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
আটক জেলেরা হলেন, বুড়িগোয়ালিনী গ্রামের আমজাদ মোল্যার ছেলে হাকিম মোল্যা ও আজিজুল মোল্যা এবং জোড়সিং গ্রামে সাত্তার সানার ছেলে আশরাফুল সানা।
বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) কেএম কবীর উদ্দীন জানান, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সংরক্ষিত এলাকায় ঢুকে ৩ জেলে মাছ ধরছে। তারা ওই এলাকায় গিয়ে ট্রলার ও মাছ ধরার সরঞ্জামসহ তিন জেলেকে আটক করেছে। এ ঘটনায় বন আইনে মামলা দিয়ে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।