নিহতের আত্মীয় যুবলীগ নেতা শেখ আলফাজ জানান, দুপুরে শাহারুন বেগম ঘরের সামনে বসে ধানের কাজ করছিলেন। তখন তার মাথার ওপর চম্বল গাছের মোটা ডাল ভেঙে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দীন জানান, দমকা হাওয়ায় হঠাৎ গাছের ডাল ভেঙে পড়ে শাহারুন বেগম মারা যান। ঘটনার খবর পেয়ে তিনিসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ওই বাড়িতে ছুটে যান।