সুন্দরবনের আঠারবেঁকী রাজাখালী সংলগ্ন বনে কাঁকড়া ধরছিলেন আশরাফুল। হঠাৎ বনের মধ্যে লুকিয়ে থাকা বাঘ তার ওপর লাফিয়ে পড়ে। এসময় তার মুখে ও গলায় নখ দিয়ে ক্ষত-বিক্ষত করে বাঘ। তার সঙ্গী বাবু সঙ্গে সঙ্গে বাঘকে নৌকার বৈঠা দিয়ে আঘাত করলে বাঘ আশরাফুলকে ছেড়ে বনের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে সঙ্গী বাবু সুন্দরবনের গাছের ওপর উঠে মোবাইল ফোনে স্থানীয় ভিটিআরটির দলনেতা ও ইউপি সদস্য আনারুল ইসলামকে ফোন করে জানালে ভিটিআরটি সদস্যরা ট্রলারে করে তাকে লোকালয়ে নিয়ে আসে। বর্তমানে তার নিজ বাড়ি মুন্সীগঞ্জ ইউপির মিরগাঙ গ্রামে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
ওয়াইল্ডটিম কর্মকর্তা ঋজু আজম বলেন, খোকন এখন মুখে কথা বলতে পারছে না। লিখে সব কিছু জানাচ্ছে। তার মুখে ও গলা দিয়ে রক্ত পড়ছে।
তিনি আরও বলেন, ঘটনাটি বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।